আমাদের স্কুল

মোঃ শামীম রেজা (স্বপন), ব্যাচ ২০০১
29 May, 2026

মোঃ শামীম রেজা (স্বপন), ব্যাচ ২০০১

May 29, 2026 at 4:41 PM

গোটিয়া শোমসের আলী হাই স্কুল
এই স্কুলেই পড়েছি
ভবিষ্যতের জীবনটাকে এখানেতেই গড়েছি।
জ্ঞানী-গুণী পিতৃতুল্য ছিল
আমাদের টিচার
আদর স্নেহ, ভালবাসা দিয়ে
পড়িয়েছেন চমৎকার।
ছাত্র-ছাত্রী আমরা সবাই ছিলাম
মোরা বন্ধু ভাই,
একসাথে শিক্ষা লাভ করেছি
হিংসা-বিদ্বেষ নাই।
এই স্কুলের পাশ দিয়ে বয়ে চলে
প্রবাহিত যমুনার উপনদী,,
প্রকৃতির এক মনোরম পরিবেশে
বয়ে চলে বারিধি।
পরিশেষে অধ্যায়নরত শিক্ষানুরাগীদের
উদ্দেশ্যে আমার লেখা তাই,
শিক্ষক শিক্ষিকাদের আমরা যেন
সম্মান দিয়ে যাই।
অনুমোদিত