মো:সবুজ সরকার
April 27, 2026 at 4:53 AM
জীবনের সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি ছোটবেলায়। স্কুলজীবনকে ঘিরে আছে হাজারো স্মৃতি আর হাজারো গল্প। স্কুল জীবনের স্মৃতিময় দিনগুলোর দিকে যখন ফিরে তাকাই তখন আবেগপ্রবণ হয়ে পড়ি। ইচ্ছে করে আবার চলে যাই সেই সেই সুন্দর সময়টাতে, যে সময়টাতে ছিলোনা কোন চাওয়া আর পাওয়া। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে অতীতের সবচেয়ে মধুর স্মৃতি কী? চোখ বন্ধ করে আমি বলবো, "স্কুল জীবন"। এর চেয়ে সুন্দর মূহুর্ত কি হতে পারে! আমি বলবো, কখনোই না।
একদিনের স্মৃতি খুবই মনে পরছে আমার। সময় টা ছিলো বর্ষার শুরুর দিকে। বৈশাখ মাস তখন। বলে রাখা ভালো, আমাদের স্কুল টা নদীর ওপার, অর্থাৎ পশ্চিম পার, আমাদের নৌকা পার হয়ে স্কুলে যেতে হতো তখন।
প্রাইমারি স্কুল জীবনে আমিই একমাত্র ছাত্র ছিলাম আর ১৫ জন ছাত্রী মিলে হাইস্কুলে ষষ্ঠ ক্লাসে ভর্তি হই। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। কিছু দিন ক্লাস করার পর এপারের সবার সাথে আমার বন্ধুত্তপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একদিন
স্কুল ছুটি হওয়ার পর, আকাশ কিছুটা মেঘলা ছিল। প্রতিদিনের মতো সবার বাড়ি ফেরার পালা। কিন্তু আমি বন্ধুদের আড্ডায় কিছুটা সময় ব্যায় করে ফেলি। যার কারণে সবাই নৌকা ঘাটে চলে যায়, আমি তখনও বন্ধুদের সাথে। এদিকে আকাশের মেঘও ছেয়ে পরেছে। এবার আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে রওনা হলাম বাড়ি ফেরার উদ্দেশ্য। কিছু পথ আসার পর অনেক টা ভয় ভয় লাগছিল। পথের দুই দ্বারে ঘন কাশবন ছিল, মনে হচ্ছিল চারদিক দিয়ে অন্ধকার। দূর থেকে ভেসে আসছে শিয়াল এর ডাক, ভয়ে দম বন্ধ হওয়ার উপক্রম। তবুও পথ চলছি ভয়ে ভয়ে। অনেকক্ষন এভাবে যাওয়ার পর দূর থেকে বিদ্যুৎ চমকানির মধ্যে একজন মানুষের মতো দেখতে পাই। তখন একটু সাহস আসলো, দৌড়ে গিয়ে লোকটার কাছে যেতেই দেখি আমাদের অতি পরিচিত হাতেম কাকা (আলম খান সাহেবের পাড়ার মানুষ সে)। খুশিতে মন ভরে উঠলো। তারপর তার সাথে নৌকা ঘাটে যাই কিন্তু ততক্ষণে নৌকা ওপার চলে গেছে এপার ছেড়ে...
তারপর অনেক ক্ষন দেরি করার পর সেদিন নৌকা পার হয়ে বাড়ি ফিরি...
আমার বাস্তব জীবন থেকে নেয়া...🥀

অনুমোদিত